Break 1700 on chess.com

A
aditta
Chess Journalist
Apr 10, 2026

(চেসডটকম র‍্যাপিডে) ১৭০০+ ব্রেক করা আমার জন্য একটা বেশ টাফ প্রোজেক্ট ছিলো। প্রথমত আমি একজন অনিয়মিত দাবাড়ু, আমার প্র্যাক্টিস+শিডিউল+গেমিং প্যাটার্ন কোনো নির্দিষ্ট রুটিন অনুসরণ করে নাই, তবে চারটি সাধারণ নিয়ম আমি মোটামুটিভাবে মেনে চলার চেষ্টা করেছি। যেকোনো রেটিং ক্যাটাগরির (অনূর্ধ্ব ১৯০০) দাবাড়ুরা এই চারটি ব্যাপার গুরুত্বসহকারে পাঠ করলে খুব অল্প সময়ের ব্যবধানে রেটিং ইমপ্রুভ করতে পারবে, একইসাথে ফিদে রেটিং-এরও উন্নতি হবে বলে আমি মনে করি।
প্রসঙ্গত- আমার সকল গেম আমি চেসডটকমেই খেলি। লিচেস ব্যবহার করি বুলেট + ব্লিটজের জন্য মোস্টলি। চেসডটকমের রেটিং এবং একচুয়াল ফিদে রেটিং স্ট্রেন্থের ভেতর তেমন কোনো ফারাক নেই। আপনার ফিদে রেটিং যদি ১৬০০ হয়, তবে ধরে নেওয়া যেতে পারে চেসডটকম রেটিং ১৮৫০-১৯০০ এর মধ্যে হবে। ভাইস-ভার্সা।
১৭০০ ব্রেক করার জন্য আমাকে প্রথমেই জানতে হয়েছে কমন গ্যাম্বিট এবং ট্র্যাপস। বিশেষ করে- আমি যে ধরনের ওপেনিং খেলি, সেই ক্যাটাগরিতে পপুলার ট্র্যাপস আমাকে শিখতে হয়েছে সময়ের প্রয়োজনে। এই ধাপটা যেকোনো লার্নারের ক্ষেত্রে অনায়াসলব্ধ নয়- ইন্টারনেট এবং আধুনিক ইঞ্জিনের কল্যাণে গ্যাম্বিট এবং ট্র্যাপ হয়ে উঠেছে আরো ইন্টারেস্টিং এবং মাঝেমধ্যে "হার্ড টু ফাইন্ড"। কিন্তু তাই বলে সাধারণ এবং জনপ্রিয় গ্যম্বিটগুলি যে খেলায় এপ্লাই হয় না, তা না।

ফলে,

লার্নিং নাম্বার ১ : আপনি যে ধরনের ওপেনিং-এ অভ্যস্ত, সেই ওপেনিং-এর পপুলার গ্যাম্বিট শিখে ফেলুন। শুধু শিখলেই হবেনা, নিজের খেলায় সেগুলো ব্যবহারও করতে হবে। এভাবে হয়তো প্রথমদিকে বেশকিছু খেলায় হারবেন, কিন্তু পরাজয় থেকে সে শিক্ষাটা পাবেন- তা আর কখনওই ভুলবেন না (যদি না কেউ মাথায় বাঁশ দিয়ে বাড়ি মারে)

সাব-লার্নিং নাম্বার ১.২ : মাঝেমধ্যে গ্যাম্বিট বা ট্র্যাপসের মুভ অর্ডার এদিক-ওদিক হতে পারে, এক্ষেত্রে মুভগুলোর পেছনের যুক্তিটা কী- ভাবুন।
একটা ওপেনিং-এ সীমাবদ্ধ থাকবো?

...এর একটা সহজ উদাহরণ হচ্ছে- ভাতের সাথে তরকারি। ভেতো বাঙালি হিসেবে ভাতের সাথে আপনি মাল্টিপল তরকারি খেলেও ভাতটা কিন্তু কন্সট্যান্টই থাকে। তেমনি, দাবায় (অন্তত অনূর্ধ্ব ১৯০০-তক) আপনি খেলবেন ও শিখবেন একটা নির্দিষ্ট ওপেনিং, কিন্তু মাঝেমধ্যে খেলায় ভ্যারিয়েশন আনার জন্য সেই ওপেনিংয়ের জাত/বেজাত ভাইদেরও একটু ট্রাই করা উচিত। তাতে নতুন নতুন আইডিয়া মাথায় স্ট্রাইক করবে। নিজের মাথা খাটানোর মতো মজার কাজ দুনিয়াতে খুব কমই আছে।

আপনি যে ধরনের ওপেনিং খেলছেন, গেম রিভিউ করার সময় কততম চালে প্রথম ভুল করছেন তা টুকে রাখুন। কেন ভুলটা হচ্ছে, সেই ভুলের আগে-পরে কনসেকোয়েন্স কী, কোন জায়গাটা ট্রিগার্ড হচ্ছে- তা বের করুন। সমাধান আপনা-থেকেই খুঁজে পাবেন।

ফলে,

লার্নিং নাম্বার ২: প্রথম ভুলটাই বের করা জরুরি, তাতে করে পরের খেলাগুলোয় ভুল-সংখ্যা কমে আসবে।

প্রতিটা ওপেনিংয়ের কিছু কমন পন-সেটআপ আছে। একটা নির্দিষ্ট ওপেনিংয়ের ১০/১৫ চাল পর বোর্ড থেকে সমস্ত পাওয়ার সরিয়ে ফেললে শুধু পনের যেরকম স্ট্রাকচার থাকে- সেই স্ট্রাকচার স্টাডি করুন।

প্রাসঙ্গিক বই: Mauricio Flores Rios-এর Chess Structures - A Grandmaster Guide এবং Andrew Soltis-এর Pawn Structure Chess

এই দুইটি বই বেশ কমন এবং ইন্টারনেটে সহজে পাওয়া যায়।

দাবার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ঘটনা হচ্ছে ক্যালকুলেশন। আপনি যেই টাইম ফরম্যাটের খেলা খেলেন না কেন- ক্যালকুলেশনের ওপরই প্রায় সমস্তকিছু নির্ভর করে। অনেক গ্র্যান্ডমাস্টার আছেন- যারা ১০-১৫-২০ চাল পর্যন্ত দেখতে পারেন, তবে আমার সবচেয়ে পছন্দের উপদেশ হোসে রাউল কাপাব্লাঙ্কারই-

I see only one move ahead, but it is always the correct one.

ফলে, ফাইনাল লার্নিং: ফোর্সড মুভ ভাবুন। অনেকগুলো লাইন না ভেবে প্র্যাক্টিক্যাল এবং কার্যকরী লাইনগুলো ভাবুন। এতে সময় বাঁচবে, চিন্তার প্রক্রিয়া সহজ হয়ে উঠবে।

প্রাসঙ্গিক বই: Alexander Kotov-এর Think like a grandmaster

এতদূর পড়ার জন্য ধন্যবাদ!

0 Comments

Comments

0
No comments yet. Be the first!
Back to All Articles